বলিউডের ব্লকবাস্টার ছবি ‘বজরঙ্গি ভাইজান’। এই ছবিতে সালমান খানের সহশিল্পী ছোট্ট মুন্নী সবার নজর কেড়েছিল। সেই ছোট্ট মুন্নী এখন কেমন আছে? সেদিনের মুন্নী এখন আর বাচ্চাটি আর নেই। এখন সে ১৩ বছর বয়সে পা রেখেছে। তার জন্মদিনের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
কৈশোরে পা রাখা মুন্নীর আসল নাম হর্ষালি মালহোত্রা। ইনস্টাগ্রামে নিজের জন্মদিনের ছবি পোস্ট করেছে হর্ষালি নিজেই। লিখেছেন- সেলিব্রেশন। ১৩ বছরে পা রাখল মুন্নী।
২০১৫ সালে ‘বজরঙ্গী ভাইজান’ ছবিটি মুক্তি পায়। ছবিতে হর্ষালি, সালমানের পাশাপাশি ছিল কারিনা কাপুর। আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন নাওয়াজউদ্দিন সিদ্দিকি।
ইনস্টাগ্রামে জন্মদিনের কেকের ছবি পোস্ট করে লিখলেন- অফিসিয়ালি টিনেজার। এমনকী ছবির সঙ্গে ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। এমনিতে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হর্ষালি।