শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। আগামী দুই বছর এই দায়িত্ব পালন করবেন তিনি।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিজের অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে বিভাগ এবং অনুষদকে পুরো দেশের মধ্যে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা। শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তাদের জন্য কাজ করা।
এ ছাড়া বিভাগের অবকাঠামোগত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো। পরিশেষে আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।