কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে অভিযুক্তের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
ভুক্তভোগীর পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলার কিন্ডার গার্টেনের এক ছাত্রী খাতা-কলম কেনার জন্য কাজী মার্কেটের সামনে সুপ্রভ কম্পিউটার এন্ড ভ্যারাইটিজ স্টোরে যায়। এ সময় ওই দোকানের মালিক মৗলভী মো. কেরামত আলী (৪০) কসমেটিকস সামগ্রী দেওয়ার প্রলোভন দেখিয়ে ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় শনিবার সকাল ৯টায় পুলিশ কেরামত আলীকে আটক করে থানায় নিয়ে আসে।
শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, আমরা জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছি। ডাক্তারি-পরীক্ষার জন্য কুড়িগ্রাম হাসপাতালে মেয়েটিকে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট প্রমাণিত হলে মামলা নেওয়া হবে।