বিশ্ব পরিবেশ দিবসে ছাত্রদলের বৃক্ষরোপণ

বিশ্ব পরিবেশ দিবস এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল বৃক্ষরোপণ করেছে। 

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এরপর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সহ-সভাপতি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোক্তাদির হোসেন তরু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আশরাফুল আলম ফকির লিংকন, পার্থ দেব মন্ডল, মাজেদুল ইসলাম রুমন, মাহমুদুল হাসান বাপ্পী, ওমর ফারুক কাওসার, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুগ্ন সম্পাদক,আমিনুর রহমান, মহিন উদ্দিন রাজু, তানজিল হাসান, রিয়াদ ইকবাল, আরিফুল হক, নিজামউদ্দিন রিপন,মারুফ এলাহি রনি, সহ-সাধারণ সম্পাদক জামিল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. বায়েজীদ প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. অহিদুল ইসলাম অপু, সহ-সভাপতি মো. শাহেদ প্রধান, মো. আল-আমিন, যুগ্ম সম্পাদক মো. আবু হোরায়রা, মো. আল মামুন, মো. দিনার হোসেন, মো. রিসালাত ইসলাম সজীব, ওবায়দুল্লাহ নাঈম, মো. হুমায়ন কবির নয়ন, মো. মিনহাজুল ইসলাম নাদিম, সহ-সাধারণ সম্পাদক মো. রিয়াজ হাসান, সহ-সম্পাদক মো. ফিরোজ হাসান, সদস্য নাফিস ইশতিয়াক তানভীর, ছাত্রনেতা মো. রুহুল আমিন, সাঈদ মেহেদী হাসান, মো. সোলাইমান প্রমুখ।

ঢাকা কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের বৃক্ষরোপণ: বিশ্ব পরিবেশ দিবস ও জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকা কলেজ ক্যাম্পসে বৃক্ষরোপণ করেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদল। কলেজের প্রধান ফটকের বাগানে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, সাজ্জাদ হোসাইন চৌধুরী, মেসকাত হোসেন তনয়, শাহাবুদ্দিন ইমন, পিয়াল হাসান, সজীব বিশ্বাস প্রমুখ।