টিম সাউদি-কাইল জেমিসনের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ড ১৪০ রানে ৬ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায়। তখনো ৩৮ রান দরকার। রোরি বার্নসের সঙ্গে যোগ দিয়ে দলকে লজ্জায় পড়তে দেননি অভিষিক্ত ওলি রবিনসন। সপ্তম উইকেটে ৬৩ রান যোগ করেন, যার ৪২ রানই তার। শেষ ব্যাটসম্যান হিসেবে দলের ২৭৫ রানে আউট হওয়ার সময় বার্নসের স্কোর ছিল ১৩২। এটি তার তৃতীয় সেঞ্চুরি। সাউদি ৪৩ রানে নেন ৬ উইকেট। জেমিসন নেন ৩টি। ১০৩ রানে এগিয়ে থাকা নিউজিল্যান্ড চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৬২ রান করেছে।