মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশির মা জাহানারা রহমান। ৬ জুন, রবিবার দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। জাহানারা রহমান বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
চঞ্চল চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ‘জনপ্রিয় অভিনেত্রী শাহানাজ খুশির প্রাণপ্রিয় আম্মা ‘জাহানারা রহমান’ আজ দুপুরে ইন্তেকাল করেছেন। খুশির মাতৃবিয়োগে শোকগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আম্মা বেহেস্তবাসী হোন।’
পাবনার মেয়ে অভিনেত্রী শাহনাজ খুশি মঞ্চ নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করেন। বেশ কিছু টিভি নাটকে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। চিত্রনাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাসের সঙ্গে তার সুখের সংসার। দুই পুত্র দিব্য ও সৌম্যকে নিয়ে ঢাকাতেই বাস করেন তিনি। স্বামী, সন্তান ও সংসার গুছিয়ে নিয়মিতই কাজ করে যাচ্ছেন অভিনয়ে।