রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয়সংলগ্ন বাসাবাড়ি থেকে বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্নের জন্য দেওয়া নোটিসের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে পাকশীবাসী। বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে পাকশী রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) কার্যালয় ঘেরাও শেষে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে ঈশ্বরদীর পাকশীতে এসব কর্মসূচি পালন করা হয়।
পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম জানান, রেলওয়ের বাসাবাড়িতে অবৈধভাবে বসবাসকৃতদের উচ্ছেদ করতে বাসা থেকে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন নিয়মিত কর্মসূচির অংশ।