সেরেনার বিদায়

এবারো ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন সেরেনা উইলিয়ামস। শনিবার রাশিয়ার এলিনা রিবাকিনার কাছে সরাসরি ৩-৬, ৫-৭ সেটে হেরে বিদায় নিয়েছেন তিন বারের সাবেক চ্যাম্পিয়ন। তবে প্রথম দুই সেট হারার পরও ঘুরে দাঁড়িয়ে চতুর্থ রাউন্ড জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ। ইতালির লরেঞ্জো মুসেত্তির কাছে ৬-৭, ৬-৭ গেমে প্রথম দুই সেট হারার পর দুর্দান্তভাবে ফিরে আসেন জকোভিচ। জেতেন ৬-১, ৬-০ গেমে। পঞ্চম সেটে তিনি যখন ৪-০ তে এগিয়ে সার্বিয়ান, মুসেত্তি খেলা থেকে সরে দাঁড়ান। ফেদেরার টুর্নামেন্ট থেকে সরে না দাঁড়ালে কোয়ার্টারে তার সঙ্গেই খেলা পড়ত জকোভিচের। এখন তার প্রতিপক্ষ চতুর্থ রাউন্ডে বাই পাওয়া মাত্তেও বেরেত্তিনি। ইন্টারনেট।