নুরুল কবির ২০২১-২৩ বর্ষের জন্য রোটারি হিস্ট্রি ফেলোশিপের নির্বাচিত গ্লোবাল প্রেসিডেন্ট। তিনি রোটারির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি দ্য রোটারি ফাউন্ডেশনের টেকনিক্যাল অ্যাডভাইজার।
টিআইএম কবির ৩৭ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। তিনি অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) সাধারণ সম্পাদক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক এবং পলিসি অ্যাডভাইজার। এছাড়া ঢাকা চেম্বার এবং বেসিকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি অনেক আন্তর্জাতিক সভা এবং সংলাপেও বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন। বিজ্ঞপ্তি।