দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ন্যাপের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য পরিতোষ দেবনাথকে বহিষ্কারের প্রতিবাদ জানিয়েছে দলের ১৪ কেন্দ্রীয় নেতা। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, প্রায়ত অবিসংবাদিত নেতা অধ্যাপক মোজাফফর আহমদের অত্যন্ত কাছের মানুষ পরিতোষ দেবনাথ। এছাড়া তিনি সংগঠনের সম্পাদকমণ্ডলীর সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি দলের কয়েকজন নেতা সম্পূর্ণ অগণতান্ত্রিক, অগঠনতান্ত্রিক, অনৈতিকভাবে স্বৈরাচারী কায়দায় বারিধারার একটি বাসার ড্রয়িংরুমে পরিতোষ দেবনাথকে বহিষ্কার করেছেন। ন্যাপ নেতারা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।
বিবৃতিতে স্বাক্ষর করেন ন্যাপের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট এনামুল হক, প্রিন্সিপাল রুহুল আমিন, অ্যাডভোকেট এম এ ওহাব, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, উপদেষ্টামণ্ডলীর সদস্য নুর জালাল, অ্যাডভোকট নুরুল কবির, অ্যাডভোকট মনিরুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান খান আলম, নিজামউদ্দিন আহমেদ, সম্পাদকম-লীর সদস্য অ্যাডভোকেট আমিনুল ইসলাম, হাসান কমরুন, মোস্তফা মাহমুদ, নাসিমা হক রুবী ও ইঞ্জিনিয়ার গোলাম ফারুক।