সাভারের আশুলিয়ায় এক তরুণ খামারির পুকুরে রাতের আঁধারে বিষ দিয়ে প্রায় ১০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত আশুলিয়ার মোজার মিল বাসস্ট্যান্ডসংলগ্ন দুটি পুকুরে বিষ দেওয়া হয়।
খামারি রাসেল খান বলেন, ‘পুকুর আমার বাসা থেকে অনেক দূরে। মোজার মিল স্ট্যান্ডের সঙ্গে এক পুকুরে ১২ হাজার, আরেকটায় ৬ হাজার পাঙ্গাশ ছিল। একেকটা পাঙ্গাশ এক-দেড় কেজি ওজন হয়েছিল। এখন বাজারে নিম্নে ৮০ টাকা কেজি পাঙ্গাশ বিক্রি হয়। সেই হিসাবে আমার ৮-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান সরকার বলেন, ‘এখন প্রথম করণীয় হচ্ছে, তিনি (রাসেল) যদি কাউকে সন্দেহ করেন তাহলে ওই খামারি তাদের বিরুদ্ধে মামলা করতে পারবেন।