কুমিল্লায় এইচআইভি ও ম্যালেরিয়া চিকিৎসাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কুমিল্লা ব্র্যাক সেন্টারে এ কর্মশালা হয়।
কুমিল্লা সিভিল সার্জন অফিসের আয়োজনে কর্মশালায় কুমিল্লাসহ চট্টগ্রাম বিভাগের সব জেলার সিভিল সার্জন, বেসরকারি মেডিকেল কলেজের পরিচালক, বিশেষজ্ঞ ডাক্তার, স্বাস্থ্যকর্মী, এনজিও, উন্নয়ন সংস্থা ও পেশাজীবী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর (৬) আসনের সংসদ সদস্য করোনাভাইরাস প্রতিরোধ কমিটির উপদেষ্টা আ ক ম বাহাউদ্দিন বাহার। কর্মশালায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি প্রফেসর ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা কালাম আজাদ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ মীর মোবারক হোসাইন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির ও ব্র্যাকের সিনিয়র এরিয়া সুপারভাইজার (টিবি) মোহাম্মদ জাফরুল আলম।