রাজধানী থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম মো. সোহেল ওরফে শফিউল্লাহ (২৫)। গত রবিবার সন্ধ্যায় রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার এটিইউ পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।