টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যা থেকে বৃষ্টি হওয়ায় মহাসড়কে গাড়ি ধীর গতিতে চলাচল করছিল। হঠাৎ গাড়ির চাপ বেড়ে যায়।
অন্যদিকে সিরাজগঞ্জ অংশে রাস্তায় যানজটের সৃষ্টি হওয়ায় আধা ঘণ্টা বঙ্গবন্ধু সেতু দিয়ে টোল আদায় বন্ধ ছিল। পরে ভোর রাত থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, সিরাজগঞ্জ অংশে রাস্তায় যানজটের কারণে টোলপ্লাজা আধঘণ্টা বন্ধ রাখা হয়েছিল।
তা ছাড়া বৃষ্টির কারণে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় থেমে থেমে গাড়ি চলাচল করছে।
মহাসড়কে পুলিশ কাজ করছে। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।