ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) ফল-২০২১ সেমিস্টার উপলক্ষে শুরু হয়েছে ভর্তি মেলা।
সোমবার দুপুরে মহাখালী ক্যাম্পাসে ভর্তি মেলার উদ্বোধন করেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।
উপাচার্য জানান, ‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিতে আইএসইউ বদ্ধ পরিকর। তাই ২০১৮ সালে যাত্রার শুরু থেকে আইএসইউ বিশ্বমানের শিক্ষক, আধুনিক ক্যাম্পাস ও ব্যবহারিক শিক্ষার জন্য বিভিন্ন ল্যাব ইত্যাদি নিশ্চিত করেছে । করোনা মহামারির এই সময়েও আইএসইউ এর ক্লাস কার্যক্রম অনলাইনে খুবই দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে ।’
আইএসইউ কর্তৃপক্ষ থেকে জানানো জয়, ৭ জুন থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভর্তি মেলার কার্যক্রম। ১৪ টি ক্যাটাগরিতে বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, বিএসসি ইন সিএসই ও বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংসহ এমবিএ ও এমএ ইন ইংলিশ প্রোগ্রামে ভর্তি আগ্রহীদের জন্য রয়েছে সর্বনিম্ন ৪০% থেকে ১০০% পর্যন্ত ওয়েভার, স্কলারশিপসহ নানা সুযোগ-সুবিধা। এছাড়াও থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার (ভারপ্রাপ্ত), এইচ. টি. এম. কাদের নেওয়াজ, রেজিস্ট্রার (আইএসইউ), প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলাম, মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে. আহমেদ আলম এবং বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, শিক্ষক-শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তারা।