৮ দিনের ইউরোপ সফরে বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম বিদেশ সফরে যাচ্ছেন জো বাইডেন। গতকাল বুধবার যুক্তরাজ্যের উদ্দেশে দেশত্যাগ করেন তিনি। আট দিনের এই ইউরোপ সফরে আজ বৃহস্পতিবার কর্নওয়ালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠক করবেন বাইডেন। সেখানে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। কারণ সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসছে যুক্তরাজ্য। সুতরাং দুদেশের মধ্যে হতে পারে নতুন কোনো বাণিজ্যিক চুক্তি। এরপর বাইডেন যোগ দেবেন জি-৭ সম্মেলনে। সেখানে এবার প্রাধান্য পাবে ভ্যাকসিন কূটনীতি, বিশ্ববাণিজ্য, জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও উন্নয়নশীল বিশ্বে অবকাঠামো পুনর্নির্মাণের উদ্যোগের মতো বিষয়গুলো।

এছাড়া গুগল, অ্যাপল ও অ্যামাজনের মতো বহুজাতিক কোম্পানিগুলোকে ন্যূনতম ১৫ শতাংশ করপোরেট কর পরিশোধের বিষয়ে সম্প্রতি যে চুক্তি হয়েছে তা নিয়েও আলোচনা হতে পারে।