ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নতুন কমিটি

‘ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লি.’-এর বিশেষ সাধারণ সভা ও নির্বাচন-২০২১ গতকাল বুধবার সমিতির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান এবং সাধারণ সম্পাদক হিসেবে জাহাঙ্গীর আলম মনোনীত হয়েছেন। সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন এ.বি.এম বেলাল হোসেন খান। আর পরিচালক পদে মো. শাহ আলম পাটোয়ারী, মো. জয়নাল আবেদীন, এ.কে.এম মনির হোসেন ভূঁইয়া, মো. নুরুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন তালুকদার, মো. হাফিজুর রহমান, নুরের জামান, মো. সিরাজুল হক ও মো. আবু হানিফ নির্বাচিত হয়েছেন। এদিন নির্বাচন কমিশনার ছিলেন মো. আবুল কালাম ও মো. রুহুল আমিন। সভায় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল সদস্যের উপস্থিতিতে দোয়া-আলোচনা শেষে সংবাদপত্র শিল্প রক্ষার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানপূর্বক নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন বক্তারা। বিজ্ঞপ্তি।