ফরিদপুরের সদরপুরে ৬৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা করার ২০ ঘণ্টার মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদরপুরের আকোটেরচর ইউনিয়নের রামনগর গ্রামের ৬৫ বছরের এক অসুস্থ বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা করে ডিটল (২৭) নামে এক নির্মাণশ্রমিক। এ সময় বৃদ্ধার চিৎকার শুনে লোকজন এসে ডিটলকে আটক করে। পরে ওই বৃদ্ধার স্বজনরা থানায় একটি মামলা করেন।
নেত্রকোনায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার: নেত্রকোনার কলমাকান্দায় মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থীকে (১৩) ধর্ষণ মামলার প্র্রধান আসামি বিল্লাল মিয়া (২৮) ও মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মৌলা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই দুজনকে আদালতে পাঠানো হয়।