২০২০-২১ শিক্ষাবর্ষে ২০টি সরকারি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার বিকেলে এক সভায় এ সিদ্ধান্ত নেয় গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক কমিটি। এসব পরীক্ষা আগামী ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা। চলমান করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় ভর্তি পরীক্ষার আবেদনের শেষ সময়ও নির্ধারণ করা হয়েছে। আগামী ২৫ জুন পর্যন্ত এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির সদস্যসচিব প্রকৌশলী মো. ওহিদ্দুজ্জামান বলেন, ১৯ তারিখের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি করে ২৫ জুন করা হয়েছে। এর আগে সমন্বিত ভর্তি কমিটির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ জুন মানবিক বিভাগের, ২৬ জুন বাণিজ্যের ও ৩ জুলাই বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।