নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (মিডওয়াইফ) নার্স আকলিমা আক্তার (৩০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকায় মুগদা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সাইফুল ইসলামের স্ত্রী। নোয়াখালীর সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, আকলিমা ৩৫ সপ্তাহের গর্ভবতী ছিলেন। গত ১ জুন করোনা পরীক্ষা দিলে ২ জুন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। গত ৫ জুন তাকে ঢাকার মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন সেখানে সিজারের মাধ্যমে তিনি এক নবজাতক শিশুর জন্ম দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল ৪টায় আইসিইউতে মৃত্যুবরণ করেন তিনি।