মেয়াদোত্তীর্ণের দীর্ঘ ১৬ বছর পরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চাঁদপুর জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার রাতে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়।
এর আগে গত ২০০৪ সালে এসএম জয়নাল আবেদিনকে আহ্বায়ক ও এমএ হাসান লিটনকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করে ৭১ সদস্য বিশিষ্টি চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
তাদেরকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ৩ মাস সময় বেঁধে দিলেও ১৬ বছর পার হলেও গঠন করতে পারেনি পূর্ণাঙ্গ কমিটি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণের (২০০৪ সালে গঠিত) হওয়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, চাঁদপুর জেলা শাখা কমিটি পিলুপ্ত ঘোষণা করা হলো।
সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু অদ্য ১১ জুন ২০২১ এই নির্দেশ প্রদান করেন।
সভায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ এর কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে অচিরেই নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।