বাবাকে মেরে প্রেমিককে নিয়ে ইউটিউবে কিশোরীর উল্লাস

নিজের বাবাকে খুন করার তিন দিন পর ইউটিউব ভিডিওতে সেই ঘোষণা দিয়ে বিস্ময়ের জন্ম দিয়েছে এক মার্কিন কিশোরী।

মেট্রো অনলাইনের খবরে বলা হয়েছে, সিয়েরা হালসেট নামের ১৬ বছর বয়সী ওই কিশোরী তার প্রেমিক অ্যারন গেরেরো নিয়ে বাবাকে হত্যা করে। গত এপ্রিলে লাস ভেগাসে নিজেদের বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটায় তারা।

পুলিশ তদন্তে নেমে এই দুজনের সম্পৃক্ততা খুঁজে পায়। এরপর ইউটিউব থেকে ওই ভিডিও উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, মেয়েটি তার বাবাকে খুন করে তিন দিন বাদে ইউটিউবে আসে। ভিডিওতে ১৮ বছর বয়সী ছেলেটিকে বলতে শোনা যায়, ‘একজনকে খুন করে তিন দিন বাদে ভিডিও বানালাম।’

এ সময়ে মেয়েটি তার বয়ফ্রেন্ডকে চেঁচিয়ে বলে ক্যামেরারা সামনে যেন এই কথা না উচ্চারণ করে। উত্তরে বয়ফ্রেন্ড বলে, ও এরই যোগ্য ছিল।

মেয়েটি আবার জানায় সে এ বিষয়ে সহমত।

ভিডিওতে টিনএজার যুগলকে একটি তাঁবুর মধ্যে দেখা যায়। বাবাকে মেরে ফেলার কোনো অনুতাপ ছিল না।

মেয়েটির বয়স ১৬ বছর হওয়ায় মৃত্যুর সাজা হবে না। তবে ছেলেটি বড় সাজা পাবে।