মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী

আন্দোলন-সংগ্রামে কখনো পিছু হটেননি নাসিম : আমু

এরশাদ ও খালেদা জিয়া বিরোধী আন্দোলনসহ সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে মোহাম্মদ নাসিম কখনো পিছু হটেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। গতকাল রবিবার সকালে ১৪ দলের উদ্যোগে ভার্চুয়াল মাধ্যমে জোটের সাবেক মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন তিনি।

আমির হোসেন আমু বলেন, ‘নাসিমের  বাবা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী যেমন বঙ্গবন্ধুর বিশ্বস্ত ছিলেন, তেমনি মোহাম্মদ নাসিমও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত ছিলেন। রাজনীতিতে মোহাম্মদ নাসিমের সাহসী ভূমিকা অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘একদিকে রাজনীতি অন্যদিকে মন্ত্রণালয় দুটো ক্ষেত্রেই দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন মোহাম্মদ নাসিম।’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন মোহাম্মদ নাসিম।

জাতীয় সমাজতান্ত্রিক দলেন (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘মোহাম্মদ নাসিমের মতো একজন সাহসী দেশপ্রেমিক আজ বড় বেশি প্রয়োজন।’