মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
ঠান্ডায় স্ত্রীর স্নায়ু দুর্বলতা দেখা দেবে। কাজের জন্য মধ্যম ভ্রমণ যোগ আছে। কর্মক্ষেত্রে সামান্য ক্ষমতা ও সম্মান বৃদ্ধি পাবে।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
ঠান্ডাজনিত রোগসহ হৃদ ও স্নায়ুরোগ বৃদ্ধি পাবে। পাওনা টাকা আংশিক উদ্ধার হবে। রক্তচাপ বাড়তে পাবে।
মিথুন : ২১ মে-২০ জুন
সন্তান অলসতা ও ঠান্ডা রোগে ভুগতে পারে। নগদ উদ্ধারে বাধা আসবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
স্ত্রীর হৃদরোগ তথা উচ্চ রক্তচাপ বাড়বে। মায়ের ঠান্ডাজনিত ও স্নায়ুরোগ বাড়বে। আয় থেকে ব্যয় বাড়বে।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
স্বল্প ভ্রমণে আংশিক অর্থ লাভ হবে। ছোট ভাইবোনের রোগ ভয় থাকবে। স্নায়ু ও রক্তচাপের ওষুধ নিন।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
আয় সামান্য বাড়বে। সমাজে সম্মান বাড়বে। সন্তানের হৃদরোগের ভয় আছে।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
স্নায়ু দুর্বলতা দেখা দেবে। ঠান্ডায় কষ্ট বাড়বে। মায়ের রক্তচাপ ও স্নায়ুরোগ বাড়তে পারে।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
আত্মীয়র জন্য আর্থিক ক্ষতি হবে। ভ্রমণে ব্যয় বাড়বে। সংসারে শান্তি বজায় থাকবে।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
সংসারে সম্মান ও অর্থ বৃদ্ধি হবে। ব্যাংকে সামান্য অর্থ সঞ্চয় হবে। গায়ের ব্যথা বাড়বে।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
হৃদ, স্নায়ু ও রক্তচাপ বৃদ্ধিজনিত রোগ বাড়বে। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে। ভ্রমণ লাভজনক হবে।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
বিদেশ ভ্রমণের জন্য নতুন করে ব্যাংকের কিছু কাগজপত্রের প্রয়োজন হবে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না। মেজাজ ঠান্ডা রাখুন।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
স্ত্রীর নগদ প্রাপ্তি যোগ আছে। ব্যাংকের টাকা এখনই তোলা যাবে না। মানসিক দুর্বলতা থেকেই যাবে।