আট ব্যাডমিন্টন কোচের পাশে কাওয়াসাকি

সাটলারদের পর এবার ব্যাডমিন্টন কোচদের পাশে দাঁড়াল কাওয়াসাকি বাংলাদেশ। গতকাল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশব্যাপী ব্যাডমিন্টন নিয়ে কাজ করা আট কোচকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে প্রতিষ্ঠানটি। তৃণমূল থেকে ব্যাডমিন্টন প্রতিভা তুলে আনতে নিখিল চন্দ্র ধর, সিব্বির আহমেদ, আব্দুল হান্নান, মিলন সরদার, এজাজুর রহমান তুষার, আরেফিন আহমেদ অভি, আলমগীর হোসেন ও রাজিব আহমেদকে এখন থেকে সহায়তা দেবে কাওয়াসাকি।