সংসদে রুমিন ফারহানা

মোবাইল কোর্ট অবশ্যই বিচারিক ম্যাজিস্ট্রেট দিয়ে করা উচিত

বিএনপিদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘মোবাইল কোর্ট চালাতে হলে অবশ্যই বিচারিক ম্যাজিস্ট্রেট দিয়ে করা উচিত। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা সংবিধানের মূল স্পিরিটের সঙ্গে ভীষণভাবে সাংঘর্ষিক।’ গতকাল সোমবার দুপুরে জাতীয় সংসদে নতুন প্রভিশনের তালিকায় মোবাইল কোর্টের বিধান সংবলিত এক আলোচনায় তিনি এ কথা বলেন।

রুমিন বলেন, ‘নির্বাহী বিভাগ দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় তাহলে এটি সংবিধানের ২২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক এবং সংবিধানের ১১৫ ও ১২২ অনুচ্ছেদের সঙ্গেও সাংঘর্ষিক। এ বিষয়ে হাইকোর্টে একটি রিটও হয়েছিল। রিটের পর রায়ে হাইকোর্ট বলেছিলেন, স্বাধীন বিচারব্যবস্থায় সংবিধানের যে মূল স্পিরিট এবং সংবিধানের ২২ অনুচ্ছেদের যে স্পিরিট তার সঙ্গে মোবাইল কোর্ট যায় না।’