দুই দলের দুই শেষ প্রহরী, দুজনেই বিশ্ব চ্যাম্পিয়ন। দুই গোলরক্ষকই বর্তমান জাতীয় দলের অধিনায়ক। বয়স যদিও দুজনেরই বেড়েছে, তবু এখনো দুই দলের লাস্ট লাইন ডিফেন্সে তাদের উপরেই ভরসা করতে হয় দুই বিশ্বজয়ী কোচকে।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া জার্মানি-ফ্রান্স লড়াইয়ে ম্যানুয়েল নয়্যার ও হুগো লরিসের ওপরও আলাদা চোখ থাকবে সবার।
দুই অভিজ্ঞ গোলরক্ষকের ঝুলিতেই অজস্র সাফল্যের মণিমুক্ত। ক্যারিয়ারের প্রান্তে দাঁড়িয়ে আছেন দুজনই। তবু চর্চায় নয়্যার আর লরিস। আর এটাও নিশ্চিত যে দুজনের ফর্মের উপরেই নির্ভর করবে ম্যাচ ভাগ্য।
এক নজরে দেখে নেওয়া যাক নয়্যার ও লরিসের খুঁটি-নাটি
ম্যানুয়েল নয়্যার (জার্মানি)
বয়স: ৩৫ বছর
বাছাই পর্বে: ৭ ম্যাচ
গোল হজম: ৬
অপ্রতিরোধ্য: ৫
শক্তি
ওয়ান টু ওয়ান সিচুয়েশন দুর্দান্ত
বল ক্লিয়ারেন্স ক্ষমতা
শট আটকাতে পটু
পেনাল্টি আটকাতে দক্ষ
দুর্বলতা
বয়সের কারণে সামান্য শ্লথগতি
হুগো লরিস (ফ্রান্স)
বয়স: ৩৪ বছর
বাছাই পর্বে: ৬ ম্যাচ
গোল হজম: ৪
অপ্রতিরোধ্য: ৩
শক্তি
দূরপাল্লার শট বাঁচাতে দক্ষ
দুর্বলতা
বড় ভুলের প্রবণতা
নয়্যার বনাম ফ্রান্স
ম্যাচ: ৫
গোল হজম: ৪
লরিস বনাম জার্মানি
ম্যাচ: ৬
গোল হজম: ৫
জার্মানি বনাম ফ্রান্স, শত্রুতার বহু পুরোনো গল্প। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই। সময় পাল্টেছে। কিন্তু মাঠে যখন মুখোমুখি দুই দল, তখন তেতে ওঠেন ফুটবলাররা। ইউরোও ব্যতিক্রম হবে না। ব্যতিক্রম হবেন না ম্যানুয়েল নয়্যার এবং হুগো লরিসও।