বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

সাবেক উপাচার্যদের ফটোগ্যালারি উদ্বোধন

সাবেক দায়িত্বপ্রাপ্তদের স্মৃতি রক্ষার্থে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান সময় পর্যন্ত যারা উপাচার্য পদে অধিষ্ঠিত ছিলেন, তাদের নাম, দায়িত্ব পালনের সময়কাল ও ছবিসহ একটি ফটোগ্যালারি স্থাপন করেছেন তিনি। গতকাল মঙ্গলবার তার কার্যালয়ে সাবেক উপাচার্যদের উপস্থিতিতে এই ফটোগ্যালারির উদ্বোধন করেন শারফুদ্দিন আহমেদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যদের মধ্যে অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, অধ্যাপক ডা. কামরুল হাসান খান, অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি