পেইনের ভবিষ্যতের নেতা লাবুশেন

অস্ট্রেলিয়ার হয়ে পাকিস্তানের বিপক্ষে ২০১৮ সালে টেস্ট অভিষেক হয় মারনাস লাবুশেনের। দেশের হয়ে ১৮ টেস্টে ৬০.৮০ গড়ে করেছেন ১৮৮৫ রান। ৫টা সেঞ্চুরি আর ১০ হাফ সেঞ্চুরি করা লাবুশেন এখন অস্ট্রেলিয়ার ব্যাটিং নির্ভরতার প্রতীক। তার মধ্যে ভবিষ্যতের নেতা খুঁজে পাচ্ছেন বর্তমান টেস্ট অধিনায়ক টিম পেইন। এক সাক্ষাৎকারে কোনোরকম রাখঢাক না করেই পেইন বলেছেন, ‘লাবুশেনের মধ্যে সহজাত নেতৃত্বগুণ আছে। এটা কাজে লাগিয়ে ভবিষ্যতে যে সে ভালো নেতা হতে পারে তা নিয়ে আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই। নিজের খেলা নিয়ে সে যেভাবে পরিশ্রম করে সেটাও ভালো নেতা হওয়ার ক্ষেত্রে কাজে লাগবে।’ ইন্টারনেট।