কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৪ সেপ্টেম্বর

কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষিশিক্ষা প্রাধান্য বিশ্ববিদ্যালয়গুলোর ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গতকাল বুধবার গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (জনসংযোগ) মো. মাহফুজ-উল-আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত সোমবার কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে সভা হয়। সেখানে করোনা পরিস্থিতি ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পর্যালোচনা করে পূর্বঘোষিত ৩১ জুলাইয়ের পরিবর্তে ৪ সেপ্টেম্বর ভর্তির দিন নির্ধারণ করা হয়।’ ভর্তি পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য www.admission-agri.org-এ পাওয়া যাবে।