দুই ডোজ টিকা নিয়েও দ্বিতীয়বার করোনায় আক্রান্ত বাহাউদ্দিন নাছিম

প্রথমবার আক্রান্ত হওয়ার পর দুই ডোজ টিকা নিলেও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম আবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার তার করোনাভাইরাসের রিপোর্ট ‘পজিটিভ’ আসে বলে জানান।

বাহাউদ্দিন নাছিম বলেন, বুধবার করোনাভাইরাসের টেস্ট করতে দিয়েছি। আজ (বৃহস্পতিবার) পজেটিভ রেজাল্ট এসেছে।

দু’মাস আগে কোভিডের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বলে জানান তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে আছি। শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। করোনাভাইরাসের কিছু উপসর্গ আছে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে বাহাউদ্দিন নাছিমের। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ সেপ্টেম্বর তিনি রাজধানীর পুলিশ হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়। ওই সময় ১০ দিন হাসপাতালে থাকার পর রিপোর্ট ‘নেগেটিভ’ এলে ২৬ সেপ্টেম্বর তিনি বাসায় ফেরেন।