দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৬ষ্ঠ উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেমের মেয়াদ শেষ হওয়ার সাড়ে চার মাস পেরিয়ে গেলেও এখনো উপাচার্য পায়নি বিশ্ববিদ্যালয়টি। রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য দিয়েই চলছে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম।
গতকাল বৃহস্পতিবার গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. ফাহিমা খানম ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মু. আবুল কাসেমকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। গত ৩১ জানুয়ারি তার মেয়াদ শেষ হয়। এরপর শিক্ষা মন্ত্রণালয় ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য উপাচার্যের রুটিন দায়িত্ব পালনের জন্য অফিস আদেশ দেয়।