নবম-দশম শ্রেণি : বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

প্রথম অধ্যায় : ইতিহাস পরিচিতি

বহুনির্বাচনী

১. ইতিহাসের বিষয়বস্তু হিসেবে ব্যবহৃত হয়

i. সমাজ            ii. রাষ্ট্র      iii. মানুষ

নিচের কোনটি সঠিক?

ক. i      খ. i ও ii     গ. ii ও iii             ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:

আরিফকে ইতিহাস শব্দের সন্ধি বিচ্ছেদ করতে বলায় সে ভুল করে সন্ধি বিচ্ছেদ করে ইতি+হাস। Historia শব্দটিকেও সে ইংরেজি বলে ভুল করে। তবে সে ড. জনসন ও লিওপোল্ডের মতামতকে সমর্থন করে।

২. Historia শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?

ক. র‌্যাপসন         খ. হেরোডোটাস  গ. টয়েনবি  ঘ. জনসন

৩. ইতিহাস সম্পর্কে আরিফের মতামত হলোÑ

i. যা ঘটে তাই ইতিহাস  ii. যা ঘটে না তা ইতিহাস

iii. অতীত ঘটনার বিবরণই ইতিহাস

নিচের কোনটি সঠিক?

ক. i      খ. i ও ii     গ. ii ও iii             ঘ. i, ii ও iii

৪. সঠিক ইতিহাস কীসের ওপর ভিত্তি করে রচিত?

ক. অনুমানকে   খ. মিথ্যাকে   গ. কল্পনাকে   ঘ. সত্যকে

৫. অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা কীসের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে?

ক. দক্ষতার           খ. যোগ্যতার  গ. জ্ঞানের  ঘ. অভিজ্ঞতার

৬. Historia শব্দটির আভিধানিক অর্থ হলো

ক. জ্ঞান খ. খোঁজা   গ. সত্যানুসন্ধান   ঘ. বোঝানো

৭. ভৌগোলিক অবস্থানগত ইতিহাস হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?

ক. জাতীয় ইতিহাস           খ. রাজনৈতিক ইতিহাস

গ. সামাজিক ইতিহাস        ঘ. অর্থনৈতিক ইতিহাস

৮. মানুষ ইতিহাস পাঠ করে অতীতের ঘটনাবলির দৃষ্টান্ত থেকে কী নিতে পারে?

ক. শিক্ষা খ. উপমা            গ. জ্ঞান  ঘ. ধারণা

নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

বিশিষ্ট লেখক হারুন অর রশিদ মনে করেন ইতিহাসকে ভৌগলিক অবস্থানগত দিক দিয়ে অনুধাবন করা প্রয়োজন। অন্যদিকে, ঐতিহাসিক রিকো মনে করেন যে মানবসমাজ ও মানবীয় প্রতিষ্ঠান সমূহের উৎপত্তি ও বিকাশই হয় ইতিহাসের বিষয়বস্তু।

৯. ঐতিহাসিক ভিকো-এর ধারণা কোন সময়ে বলে তুমি মনে কর?

ক. প্রাচীন যুগ      খ. মধ্যযুগ

গ. আধুনিক যুগ    ঘ. অত্যাধুনিক যুগ

১০. হারুন অর রশিদ ইতিহাসকে যে বিষয়বস্তুর দিক দিয়ে অনুধাবনের কথা বলেছেন তা হলোÑ

i. সাংস্কৃতিক ঘটনা  ii. বর্তমান ঘটনা  iii. কূটনৈতিক ঘটনা

নিচের কোনটি সঠিক?

ক. i      খ. i ও ii     গ. ii ও iii             ঘ. i, ii ও iii

১১. ঐতিহাসিক হেরোডোটাস তাঁর গবেষণায় গ্রিস ও পারস্যের মধ্যে সংঘটিত যুদ্ধের কোন বিষয় লিপিবদ্ধ করেছেন-

i. প্রাপ্ত তথ্য  ii. গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ  iii. গ্রিসের বিজয় গাঁথা

নিচের কোনটি সঠিক?

ক. i      খ. i ও ii     গ. ii ও iii             ঘ. i, ii ও iii

১২. বাস্তব জীবনে চলার জন্য উৎকৃষ্টতম শিক্ষা হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?

ক. সত্যনিষ্ঠ ইতিহাস পাঠ   খ. ধর্মের ইতিহাস পাঠ

গ. ইসলামের ইতিহাস পাঠ  ঘ. মনীষীদের জীবনী পাঠ

১৩. বিস্তৃতির সীমা স্থিতিশীল নয় কোনটির?

ক. বিজ্ঞানের  খ. সাহিত্যের  গ. ইতিহাসের  ঘ.ভূগোলের

১৪. মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধিতে নিচের কোনটির সাহায্য অধিক উপযোগী বলে তুমি মনে কর?

ক. অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা     খ. অতীতের আচার-আচরণ

গ. অতীতের সংস্কৃতি                ঘ. অতীতের রম্যকাহিনী

উত্তর

১. ঘ, ২. খ, ৩. গ, ৪. ঘ, ৫. গ, ৬. গ, ৭. ক, ৮. ক, ৯. ঘ, ১০. গ, ১১. ঘ, ১২. ক, ১৩. গ, ১৪. ক