বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ২০২১ সালের গ্রীষ্মকালীন সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। গতকাল বৃহস্পতিবার অনলাইন প্লাটফর্ম জুমে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এ সেমিস্টারে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে প্রায় ১০০০ শিক্ষার্থীকে বরণ করা হয়। অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন, শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। বিজ্ঞপ্তি।