সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা

প্রথমবারের মতো কৃতী শিক্ষর্থীদের জন্য সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে বেসরকারি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়। গত বছরের উচ্চ মাধ্যমিক/সমমান/এ লেভেল পরীক্ষায় জিপিএ-৪ বা তদূর্ধ্ব ফলাফলধারী শিক্ষার্থীদের জন্য

‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২০’ শীর্ষক এ আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২৬ জুন সন্ধ্যা ৭টায় অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা ব্যক্তিবর্গ যুক্ত থাকবেন। কৃতী শিক্ষার্থীদের নিবন্ধনের সুযোগ এখনো উন্মুক্ত রয়েছে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।