ষষ্ঠ শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি

বহুনির্বাচনী

নিচের উদ্দীপকটি পড়ে ১ থেকে ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

জেরিন একটি অফিসে চাকরির আবেদন করে। আবেদনপত্রে তার নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা লিখতে হয়, আবেদনপত্র জমা দেওয়ার জন্য সে নতুন অফিস তথ্যপ্রযুক্তির সাহায্যে খুঁজে বের করে।

১. জেরিন আবেদনপত্রে নাম, পিতার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা লেখে এগুলোকে কী বলা হয়?

ক. তথ্য                খ. উপাত্ত

গ. ঘটনা                               ঘ. বিষয়সমূহ

২. জেরিন কোনটির সাহায্যে নতুন অফিস খুঁজে বের করে?

ক. ইউটিউব                       খ. ইন্টারনেট

গ. ইমেইল                           ঘ. জিপিএস

৩. জেরিনের কাজকে সহজ করার জন্য এখন ব্যবহৃত হচ্ছে

ক. ক্যামেরা                        খ. সিসিটিভি

গ. অপটিক্যাল ফাইবার ঘ. সংবাদমাধ্যম

নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

শাফিন সম্প্রতি বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য হয়েছে। এজন্য তাকে একটি ফরম পূরণ করতে হয়েছে। ফরমের নির্ধারিত স্থানে নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদি লিখতে হয়েছে।

৪. সদস্য হওয়ার সময় ফরমে লিখিত নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদিকে কী বলে?

ক. তথ্য খ. উপাত্ত    গ. ঘটনা        ঘ. প্রেক্ষাপট

৫. ফরম ছাড়া কোনো সাদা কাগজে শাফিন যদি তার নাম, জন্মতারিখ, ঠিকানা ইত্যাদি লিখত তবে সেগুলোকে কী বলা হতো?

ক. তথ্য                খ. ঘটনা  

 গ. উপাত্ত                            ঘ. প্রেক্ষাপট

নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

বার্ষিক, শ্রেণি, অভীক্ষা, ৪৫, অর্ধবার্ষিক, ৪৭, ১০, বিষয়

৬. উদ্দীপকে উল্লিখিত প্রত্যেকটি উপাদানকে সাজিয়ে লিখলে কী পাওয়া যাবে?

ক. উপাত্ত                            খ. তথ্য   

গ. জ্ঞান                                 ঘ. প্রজ্ঞা

৭. উদ্দীপকে উল্লিখিত প্রত্যেকটি উপাদানকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে পাওয়া যায়

র. উপাত্ত             রর. তথ্য               ররর. জ্ঞান

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                           খ. র ও ররর

গ.রর ও ররর                       ঘ. র, রর ও ররর

৮. মিরান মোবাইল ফোন থেকে তার মামাকে ইমেইল পাঠাল, মিরান মোবাইল ফোনে কী ব্যবহার করে ইমেইল পাঠাল?

ক. ইন্টারনেট        খ. মোবাইল নেটওয়ার্ক

গ. টেলিফোন নেটওয়ার্ক                   ঘ. প্রযুক্তি

৯. আমাদের দেশে একে অন্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?

ক. টেলিফোন    খ. মোবাইল ফোন

গ. ইমেইল                           ঘ. ইন্টারনেট

১০. প্রযুক্তির ব্যবহার পরিবর্তনের ক্ষেত্রগুলো কী হবে তা কার ওপর নির্ভর করবে?

ক. কম্পিউটারের                  খ. মোবাইল

গ. মানুষের সৃজনশীলতার    ঘ. ইন্টারনেটের

১১. তথ্য বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণ করার জন্য কী ব্যবহার করতে হয়?

ক. কম্পিউটারের             খ. মোবাইল

গ. রেডিও                            ঘ. ঘড়ি

১২. বিনোদনের ক্ষেত্রে ব্যবহৃত আইসিটি ডিভাইস

র. জিপিএস  রর. কম্পিউটার   ররর. টেলিভিশন

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                           খ. র ও ররর

গ.রর ও ররর                       ঘ. র, রর ও ররর

১৩. রাহিয়ান একটি স্মার্টফোন কিনেছে, এখন সে এই আধুনিক মোবাইল ফোন দিয়েই

র. ছবি তুলতে পারে

রর. গান শুনতে পারে

ররর. ইন্টারনেট ব্যবহার করতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                           খ. র ও ররর

গ.রর ও ররর                       ঘ. র, রর ও ররর

১৪. ছোট শিশুদের কম্পিউটার অতিরিক্ত খেলা উচিত নয় কারণ এতে শিশুরা

র. মানসিকভাবে অসুস্থ হতে পারে   রর. বোবা হয়ে যেতে পারে

ররর. গেমে আসক্ত হতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                           খ. র ও ররর

গ.রর ও ররর                       ঘ. র, রর ও ররর

উত্তর

১. ক, ২. ঘ, ৩. গ, ৪. ক, ৫. গ, ৬. খ, ৭. গ, ৮. ক, ৯. খ, ১০. গ, ১১. ক, ১২. খ, ১৩. ঘ, ১৪. খ