যবিপ্রবিতে দুই শিক্ষকসহ ৮ জন করোনা আক্রান্ত, বিশ্ববিদ্যালয় লকডাউন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুই শিক্ষকসহ ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় লকডাউন ঘোষণা করা হয়েছে ।

করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন- কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব ও একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলম হোসেন (পরিচালক ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর)।

আক্রান্ত অন্যরা হলেন- যবিপ্রবির সাইন্টিফিক অফিসার জাহাঙ্গীর হোসেন, অফিস সহকারী সুমন হোসেন, কুক মারুফ হোসেন ও পাম্প অপারেটর হাফিজুর রহমান।

সূত্র জানায়, আক্রান্তরা গত ১৬ তারিখ করোনার নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন। এছাড়াও অর্থ দপ্তরের হাবিবুর রহমান ও ডরমিটরির শরিফুল ইসলাম গত সপ্তাহেই আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।

বর্তমানে দুই শিক্ষক সহ আক্রান্ত সবাই নিজ নিজ গৃহে হোম কোয়ারেণ্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তারা সবাই এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছেন।