প্রাইম ব্যাংকের পরিচালক মেরিনা ইয়াসমিনের মৃত্যু

প্রাইম ব্যাংক লিমিটেডের স্পন্সর ডিরেক্টর ও ইস্ট কোস্ট গ্রুপের ভাইস চেয়ারপারসন মেরিনা ইয়াসমিন চৌধুরী গত শনিবার ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দেশের বিশিষ্ট শিল্পপতি আজম জে চৌধুরীর স্ত্রী এবং প্রাইম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান তানজিল চৌধুরীর মা।  

তার মৃত্যুতে প্রাইম ব্যাংক পরিবার গভীরভাবে শোকাহত। তিনি দীর্ঘ সময় সুদূরপ্রসারী দিকনির্দেশনার মাধ্যমে ব্যাংকের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন গ্রুপটির কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।