ময়মনসিংহের নান্দাইলে চাঞ্চল্যকর ব্যবসায়ী জাহিদ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে গতকাল রবিবার চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আসামিরা হলো হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আরফাত উল্লাহর ছেলে নাঈম ইসলাম (১৯), ঢাকার দক্ষিণখান এলাকার ইয়াকুব আলীর ছেলে হুসেন আলী (২১), ময়মনসিংহ সদর উপজেলার নারায়ণপুর এলাকার মৃত সালামতের ছেলে রাসেল মিয়া (১৯) ও একই এলাকার আবুল কাশেমের ছেলে সুমন মিয়া (১৯)। এরা সবাই বর্তমানে দক্ষিণখান এলাকায় বসবাসরত।
মৃত ব্যবসায়ী জাহিদ মিয়া তালুকদার হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের গানপুর গ্রামের মৃত মাতাব মিয়া তালুকদারের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহের নান্দাইলে ভাড়া থেকে ব্যবসা করতেন।