হিলি স্থলবন্দর

পেঁয়াজের দাম কমল কেজিতে ২ থেকে ৩ টাকা

আমদানি করা পেঁয়াজের মান খারাপ হওয়ায় ও চাহিদা কমায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২ থেকে ৩ টাকা। দুদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ২৭ থেকে ৩০ টাকা দরে বিক্রি হয়েছে। এখন বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৮ টাকা দরে।

হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, বন্দর দিয়ে নাসিক ও ইন্দোর এই দুই জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। দুদিন আগেও বন্দরে প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হয়েছিল ২৭ টাকা কেজি দরে। বর্তমানে তা কমে ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।