জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের ২য় বর্ষ অনার্স পরীক্ষা ২০১৮-১৯, ২০১৭-১৮, ২০১৬-১৭ এবং ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন ও ২০১৩-১৪ (৪র্থ বর্ষে প্রোমোটেড), ২০১৪-১৫ (৩য় বর্ষে প্রোমোটেড) ও ২০১৫-১৬ (২য় বর্ষে প্রোমোটেড) শিক্ষার্থীদের শুধুমাত্র পরীক্ষার আবেদন ফরম পূরণ আগামী ২৪ জুন থেকে শুরু হয়ে ১ আগস্ট পর্যন্ত চলবে। ফরম পূরণসহ অন্যান্য বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd. info/honours)- থেকে পাওয়া যাবে।
১ম বর্ষ স্নাতক পাস ভর্তির ৩য় রিলিজ সিøপের মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে ৩য় রিলিজ সিøপের মেধা তালিকা প্রকাশিত হয়েছে। এ মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ২৪ জুনের মধ্যে ভর্তি হতে পারবেন।
এ সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে পাওয়া যাবে।