রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) মুঘল ঐতিহ্যে আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট যাত্রা শুরু করেছে।
গত সোমবার আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বসুন্ধরা গ্রুপের সেক্টর এ মার্কেটিং এবং আইসিসিবির সিওও এম এম জসীম উদ্দিন।
উদ্বোধনী বক্তব্যে এম এম জসীম উদ্দিন বলেন, আমরা মুঘলদের খাদ্যাভ্যাস নিয়ে জানতে চেষ্টা করেছি। চেষ্টা করেছি তাদের ঐতিহ্যকে ধারণ করতে। আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে ঢাকার মানুষ পরখ করতে পারবে সেসব অসাধারণ খাবারের আয়োজন এবং উপলব্ধি করতে পারবে তাদের রাজসিক জীবন। ইমদাদুল হক মিলন বলেন, ধন্যবাদ বসুন্ধরা কর্র্তৃপক্ষকে এবং আইসিসিবিকে এই সাহসিক ও রাজসিক পদক্ষেপের জন্য। বিজ্ঞপ্তি