বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭৩তম বছরে পদার্পণ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ‘মানুষ যা স্বপ্নেও ভাবেননি বাংলাদেশ আওয়ামী লীগ তা বাস্তবায়ন করেছে এবং করে যাচ্ছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা এনে দিয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন করেছে।’
গতকাল বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের বি-ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭৩তম বছরে পদার্পণ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। পরে উপাচার্য ডি-ব্লকের সামনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি।