বাংলাদেশ বিমানবাহিনীর ‘এডেক্স ২০২১-১’ শীর্ষক আকাশ প্রতিরক্ষা অনুশীলন গতকাল বুধবার ঢাকা, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার, টাঙ্গাইল ও বরিশালে একযোগে অনুষ্ঠিত হয়েছে।
মহড়ার উল্লেখযোগ্য অংশ হিসেবে বিমানবাহিনীর বৈমানিকগণ আকাশযুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশলসহ যুদ্ধবিমানের মাধ্যমে আক্রমণ, ইন্টারসেপশন, আকাশ থেকে শত্রুকবলিত স্থান পর্যবেক্ষণ ইত্যাদি অনুশীলন করে। অনুশীলনে বাংলাদেশ বিমানবাহিনীর সব ধরনের জঙ্গি বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, র্যাডার স্কোয়াড্রন ও আকাশ প্রতিরক্ষা মিসাইল ইউনিট অংশগ্রহণ করে। এ অনুশীলন ভবিষ্যতে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করবে।
মহড়াটিকে আরও ফলপ্রসূ করার জন্য স্বল্প পরিসরে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী ওই মহড়ায় অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি।