জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান চলছে।
এ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলায় গত মঙ্গলবার থেকে সপ্তাহব্যাপী ফলজ, বনজ এবং ভেষজ গাছের চারা রোপণ শুরু হয়েছে।
২৭ আনসার ব্যাটালিয়ন পরিচালক আসাদুজ্জামান গনী এই কর্মসূচির উদ্বোধন করেন। বাহিনীর বান্দরবান পার্বত্য জেলা কমান্ড্যান্ট সাহাদাত হোসেনের তত্ত্বাবধানে বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি