রাজধানীর মিরপুরে ‘কিশোর গ্যাংয়ের’ ৩ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মিরপুর থেকে ‘কিশোর গ্যাংয়ের’ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। তারা হলো মো. আলমগীর বাদশা ওরফে হৃদয়, শেখ ইসতিয়াক ওরফে ইফতি ওরফে তুষার ও মো. রানা হোসেন। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানার ওসি মো. মোস্তাজিরুর রহমান দেশ রূপান্তরকে জানান, গ্রেপ্তারকৃতরা এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তাদের মধ্যে মো. আলমগীর বাদশা ওরফে হৃদয় কিশোর গ্যাং ‘হৃদয় গ্রুপ’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে।