চট্টগ্রামে মাদকসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামে অভিযান চালিয়ে ১৯ হাজার ৫৯৫ ইয়াবা বড়িসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গত বুধবার নগরীর বাকলিয়া থানাধীন চসিকের ১৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা ব্যক্তিরা হলো আবদুল হান্নান (৪২), শাহাবুদ্দিন (৩২), সাইফুল ইসলাম মামুন (২৫), আসিফ খান মনির (২৪)।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে ১৭ নম্বর ওয়ার্ডে অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ওই চারজন। তাদের ধাওয়া দিয়ে আটক করে তল্লাশি করে ১৯ হাজার ৫৯৫ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।