রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক উপাচার্যের নির্লজ্জতা সবাইকে ব্যথিত করে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টাম-লীর সদস্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু আসলে এমন দেশ দেখতে চাননি। তিনি দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক দেশ আমাদের উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু রাবি উপাচার্যের মতো গুটি কয়েক নির্লজ্জের কারণে বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ কলুষিত হয়ে পড়েছে। এদের বিরুদ্ধে এখনই সঠিক ব্যবস্থা নিতে হবে। তা না হলে পরিণতি আরও খারাপের দিকে যাবে।’
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আওয়ামী লীগ নেতা প্রয়াত ডা. ইউনুস আলী খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়ালি স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।