চীনের এক মার্শাল আর্ট স্কুলে আগুন ছড়িয়ে পড়ে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৬ জন। নিহতদের অধিকাংশই শিশু। স্থানীয় গণমাধ্যমের বরাতে খরবটি নিশ্চিত করেছে বিবিসি।
নিহতদের বেশিরভাগই ৭ থেকে ১৬ বছর বয়সী শিশু ছিল। তারা সবাই হেনান প্রদেশের শেনজিয়াং মার্শাল আর্ট সেন্টারে অধ্যয়ন করত।
স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার সকালে আগুন লাগার ঘটনা ঘটে মার্শাল আর্ট সেন্টারে। পরে নেভানো হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয় তা জানা যায়নি।
চীনে মারাত্মক অগ্নি-দুর্ঘটনা নতুন নয়। যার কারণে নিরাপত্তার জন্য বেশ নিয়মকানুনও রয়েছে দেশটিতে।
এই ঘটনায় মার্শাল আর্ট সেন্টারের দায়িত্বে থাকা ব্যক্তিতে গ্রেপ্তার করা হয়েছে।
প্রদেশটির সরকার নিজেদের অফিশিয়াল উইচ্যাট চ্যানেলে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, শুক্রবার সেন্টারটিতে আগুন লাগার সময় ৩৪ জন বোর্ডিং ছাত্র ছিল।