পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া থেকে চাপা হোসেন (৩০) নামে এক প্রতিবন্ধীর মরহেদ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া পশ্চিমপাড়া গ্রামের মানিক সরদারের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় ছামেলা খাতুন (৪০) নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি চাটমোহরে। নিহত প্রতিবন্ধী যুবকের বাড়িও পাবনার চাটমোহরে। সে ভ্যানে করে বিভিন্ন এলাকায় ভিক্ষা করত। লাশ উদ্ধার করে ঘটনাটির তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান।
এলাকাবাসী জানায়, ওই প্রতিবন্ধী যুবক ভ্যানে করে ঈশ্বরদীতে ভিক্ষা করতে আসত। এলাকার পরিচিত হিসেবে চাপা হোসেন প্রায়ই সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া পশ্চিমপাড়া গ্রামের ছামেলা খাতুনের শ্বশুরবাড়িতে যাতায়াত করত। তার সঙ্গে নিরঞ্জন (৩২) নামে চাটমোহর এলাকার আরও এক প্রতিবন্ধী ভিক্ষুক থাকত। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানায়, হয়তো টাকা পয়সা নিয়ে ঝামেলা হওয়ায় চাপাকে পরিকল্পিতভাবে বাড়িতে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান বলেন, এটি একটি হত্যাকা-। লাশের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।